MiLogin ব্যক্তিগত অ্যাকাউন্ট

নিচের নির্দেশনা ব্যক্তিগত সক্ষমতায় MDCR-এর সেবা ব্যবহারকারী ব্যক্তিদের জন্য। অনুগ্রহ করে সাইন আপ করতে আপনার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করুন।

গুরুত্বপূর্ণ: যদি আপনি অন্যদের সাথে একই কম্পিউটার শেয়ার করেন, তাহলে এই প্রক্রিয়া শুরু করার আগে আপনাকে অবশ্যই আপনার ব্রাউজ করা ডাটা মুছে দিতে হবে, যার মধ্যে ইতিহাস, কুকি ও ক্যাশে ফাইল অন্তর্ভুক্ত রয়েছে। অথবা একটি নতুন ইনপ্রাইভেট বা ইনকগনিটো ব্রাউজার উইন্ডো খুলুন।



​​একটি MiLogin - ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করুন

শুরু করার জন্য, "MiLogin - ব্যক্তিগত"-তে যান এবং "একটি অ্যাকাউন্ট তৈরি করুন" বাটনে ক্লিক করুন।

PublicStep0


ধাপ ১: আপনার ইমেইল ঠিকানা দিন এবং "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

**MiLogin অ্যাকাউন্ট খোলার জন্য শেয়ার্ড ইমেইল ঠিকানা ব্যবহার করবেন না। আপনি অবশ্যই আপনার নিজস্ব ইমেইল ঠিকানা ব্যবহার করবেন।**

PublicStep1


ধাপ ২: আপনার ইমেইলে আসা পাসকোড দিন এবং "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

PublicStep2


ধাপ ৩: আপনার নামের প্রথমাংশ, নামের শেষাংশ, শর্তাবলিতে সম্মতি দিন এবং "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

PublicStep3


​​ধাপ ৪: আপনার ফোন নম্বর দিন এবং "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

​​আপনার দেওয়া এই ফোন নম্বর পরবর্তী ধাপে ব্যবহার করা হবে।

PublicStep4


ধাপ ৫: টেক্সট ম্যাসেজ অথবা ভয়েস কল কোনটি পেতে চান তা নির্বাচন করুন।

PublicStep5


ধাপ ৬:পাসকোড দিন এবং "পাসকোড নিশ্চিত করুন" বাটনে ক্লিক করুন।

PublicStep6
করুন এবং "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন।

দ্রষ্টব্য: এই ধাপ সম্পন্ন করার জন্য সহায়তা পেতে আইডি নির্দেশিকা এবং প্রদর্শিত বক্সটি ভালোভাবে দেখুন।

PublicStep7


ধাপ ৮: একটি পাসওয়ার্ড তৈরি করুন, পাসওয়ার্ডটি দুইটি ফিল্ডেই বসান এবং"অ্যাকাউন্ট তৈরি করুন" বাটনে ক্লিক করুন।

দ্রষ্টব্য: এই ধাপ সম্পন্ন করার জন্য সাহায্য পেতে "পাসওয়ার্ডের নির্দেশিকা" ভালোভাবে দেখুন।

PublicStep8


আপনার এখন একটি MiLogin - ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে। পেজটি আপনার অ্যাকাউন্ট তৈরি করার এবং অনলাইন সেবার সাথে সংযুক্ত করার ক্ষেত্রে দেরির বিষয়ে সতর্কতা দিতে পারে। এই প্রক্রিয়া চলাকালে আপনি আপনার ব্রাউজার রিফ্রেশ করতে পারেন এবং/অথবা পেজটি নিজে নিজে রিফ্রেশ হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন।

PublicStep9

আপনার MiLogin ব্যক্তিগত একাউন্ট MDCR নাগরিক অধিকার পাবলিক পোর্টালের সাথে সংযুক্ত করুন

শুরু করার জন্য MiLogin - ব্যক্তিগত-এ যান আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিন এবং লগ ইন বাটনে ক্লিক করুন। স্ক্রিনে প্রদর্শিত প্রম্পট অনুসরণ করে লগ ইন প্রক্রিয়া সম্পন্ন করুন।

CitizenConnectStep0


ধাপ ১: ফাইন্ড সার্ভিস লিংকে ক্লিক করুন

CitizenConnectStep1

​​
ধাপ ২: MDCR সার্চ করুননাগরিক অধিকার পাবলিক পোর্টালে ক্লিক করুন

CitizenConnectStep2

​​
ধাপ ৩: শর্তাবলি পরে দেখুন। “আমি শর্তাবলির সাথে সম্মত আছি” বক্সে টিক দিন এবং অ্যাড সার্ভিস বাটনে ক্লিক করুন।

CitizenConnectStep3

​​
ধাপ ৪: সার্ভিস চালু করুন (Launch service) বাটনে ক্লিক করুন।

CitizenConnectStep4

​​
আপনি এখন আপনার MiLogin ব্যক্তিগত অ্যাকাউন্টকে MDCR সিভিল রাইটস পাবলিক পোর্টাল-এর সাথে সংযুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আপনাকে ইউজার প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে যাতে ইউজার প্রোফাইলের তথ্য আপ-টু-ডেট রাখা যায়।

CitizenConnectStep5